শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জামায়াত কর্মিকে পিটিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ছেলেকে না পেয়ে বাবা আলী রসুল (৫০) নামে এক জামায়াতে ইসলামী দলের কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা এসময় আলী রসুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শনিবার (২ নভেম্বর) রাত ৮ টার দিকে লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আলী রসুল উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। একটি বিক্ষোভ মিছিল উপজেলার শিওরদাহ বাজার প্রদক্ষিণ করে বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় জামায়াত নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যারা এ হামলায় জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন এর দূর্গাপুর ওয়ার্ডে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা শেষে নেতা-কর্মীরা নিজ নিজ বাড়ি ফিরে যায়। এ সময় ওই এলাকার আজিত, ইকরাম, আতাউর, আল আমীন, মুন্না, আজগার, বিল্লাল ও কিতাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াত কর্মী আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। তারা আব্দুল্লাহকে না পেয়ে তার পিতা আলী রসুলকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে এই ইউনিয়নে জামায়াতের কোন মিটিং করা যাবে না বলে হুংকার দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, জামায়াতের সাধারন সভা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিলো। পরে আওয়ামীলীগ আমলে সন্ত্রাসী করে বেড়ানো ওই সমস্ত সন্ত্রাসীরা বিএনপির সাথে যোগ দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। এখনো থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com