বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

জুলাই সনদসহ ৫ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট: জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াত।

রোববার (১২ অক্টোবর) বিকালে শহরের খুলনারোড মোড় ও শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে জেলা জামায়াতের শত শত নেতাকর্মী জেলা কালেক্টরেট চত্বরে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. মাহামুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সুবহান মুকুল, শহর শাখার আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা শাখার সেক্রেটারি হাবিবুর রহমান, দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারি ইমদাদুল হক প্রমুখ।

স্মারকলিপিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুকরণ, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

এর আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বিগত সরকার সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীর উপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়েছে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com