বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ায় দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল কালিগঞ্জ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  গরিবের ডাক্তার খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে এলাকা।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বৃহত্তর মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে “হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।” কর্মসূচিতে কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা উপজেলার আশপাশের এলাকা ভক্তদের অংশ গ্রহনে মুখোরিত হয়ে ওঠে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবু প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম জনমানুষের নেতা। জীবনে ত্যাগ করতে করতে মানুষটি কখনো নিজের জন্য ভাবেননি। তিনি গরিবের ডাক্তার। তাঁকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। তারা জানান, দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে, এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com