বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা 

তালা প্রতিনিধি: তালা উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা বুধবার (২৯ অক্টোবর) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রীষ্টান এইডের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্ত্যজ পরিষদের সভাপতি স্বরস্বতী দাস।
উপজেলা অন্ত্যজ পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অন্ত্যজ পরিষদের উপদেষ্টা রুপালী পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদের সোমা সরকার, সন্ধ্যা রানী দাস, মো. আব্দুল্লাহ, ভূমিজ ফাউন্ডেশনের দে অঞ্জন কুমার, মহাদেব দাস, তারেক সরকার, বিলকিস আক্তার প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা তালা উপজেলায় অন্ত্যজ জনগোষ্ঠী ও তাদের বসবাসকৃত এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তা সমাধানের প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়া অন্ত্যজ জনগোষ্ঠীর অধিকার, মানবাধিকার, সরকারী-বেসরকারী সেবায় অন্ত্যজ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com