রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় অমর একুশে পালনে প্রস্তুতি সভা 

তালা প্রতিনিধি: অমর একুশে- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৫ যথাযথ পালনের লক্ষ্যে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. শাহিনুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার খালিদ হাসান নয়ন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি এম.এ হাকিম, নাগরীক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উত্তরণ প্রতিনিধি দিলিপ সানা, মুক্তি ফাউন্ডেশনের প্রতিনিধি সুনন্দা ভদ্র, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর হোসেন ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মীর্জা সাকিব প্রমুখ।
সভায়- যথাযথ মর্যাদায় অমর একুশে ও মহান শহীদ দিবস পালনে প্রতিবছরের ন্যায় এবারও সু-শৃঙ্খল শহীদ বেদী প্রস্তুত, যথাযথ নিয়মে সর্বত্র জাতীয় পতাকা উত্ত্বোলন ও শিক্ষার্থীদের অংশগ্রহনে নানাবিধ প্রতিযোগীতার আয়োজনসহ একাধিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com