শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
তালা প্রতিনিধি: তালায় চেঞ্জ এজেন্ট/গ্রুপ সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি/বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের সাথে অ্যাডভোকেসির কৌশল শিখন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-২ প্রকল্পের অধিন বুধবার (১৯ মার্চ) সকালে তালা শিল্পকলা একাডেমি’র হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দলিত’র ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস’র সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম।
দলিত’র সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা রিপোটার্স ক্লাব’র সাধারণ সম্পাদক, বি.এম. জুলফিকার রায়হান, প্রকল্প ব্যবস্থাপক সুমি খাতুন, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস প্রমুখ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে কাকুলি দাস, শান্তনা সরকার, শিউলি দাস, বন্ধনা দাসসহ দলিত জনগোষ্ঠীর নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।