বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সমাবেশ  

তালা প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, তালা শাখার উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উদযাপন হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকালে ব্যাংকের তালা শাখা প্রাঙ্গণে গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মুজিবুর রহমান।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন ও খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন। তালার শাখার অফিসার নাজমুল হক’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা শাখার অফিসার জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান, গ্রাহক শাহিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা, নারী-পুরুষ গ্রাহক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের নতুন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com