রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ নেতা আটক

তালা প্রতিনিধি: তালা থানা পুলিশের অভিযানে উপজেলার একাধিক স্থান থেকে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫জন আওয়ামীলীগ নেতা ও কর্মী গ্রেফতার হয়েছে। গত শনিবার গভীর রাতে তাদের আটক করে পুলিশ।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, গত শনীবার গভীর রাতে তালার বারুইপাড়া গ্রামের বাড়ি থেকে মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, তালা বাজারের বাড়ি থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু, রঘুনাথপুর গ্রামের বাড়ি থেকে মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের বাড়ি থেকে আওয়ামীলীগ কর্মী প্রশান্ত চক্রবর্ত্তীকে এবং রোববার দুপুরে তালা উপজেলা পরিষদের সামনে থেকে তালা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেনকে আটক করা হয়।
আটককৃতরা উপজেলার জেঠুয়া বাজার গরুর হাটে চাঁদাবাজী মামলা (৯/২৪) এর আসামী হওয়ায় তাদের আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com