বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় খড়ের খাদা থেকে নবজাতক কন্যা শিশু উদ্ধার

তালা প্রতিনিধি: তালার সুজনশাহা গ্রামে খড়ের (ধানের বিচুলি) গাদার উপর থেকে নবজাতক এক কন্যা শিশু উদ্ধার হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বাড়ির মালিক আলহাজ¦ মাহাবুবুর রহমান শিশুটিকে উদ্ধার করেন। প্রচন্ড শীতের রাতে বিচুলির গাদার উপর থেকে শিশু পাওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশু উদ্ধারের দু’দিন ধরে শিশুটিকে দেখার জন্য উৎসুক মানুষের ভীড় জামাচ্ছে। শিশুটিকে দত্তক পাবার জন্য শত শত মানুষ চেষ্টা চালাচ্ছে।
উপজেলার সুজনশাহা গ্রামের আলহাজ¦ মাহাবুবুর রহমান জানান, শুক্রবার রাতে কে বা কারা বাড়ির পিছনের খড়ের গাদার উপর ৩/৪দিন বয়সী কন্যা শিশুটিকে গোপনে রেখে যায়। এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় সেখান থেকে শিশুর কান্না শুনে সেখানে এগিয়ে যেয়ে শিশুটিকে পেয়ে বাড়িতে আনা হয়। শিশুটি সেসময় সুস্থ্য ছিল এবং তাকে শীতের পোশাকে জড়ানোসহ সাথে আরও কিছু কাপড়-চোপড় দিয়ে যায়।
স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান জানান, ফুটফুটে সুন্দর কন্যা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নেবার পর মাহাবুর রহমানের বাড়ির সকলের মাঝে খুশির জোয়ার সৃষ্টি হয়। বাড়ির লোকজন তৎক্ষনাত ডাক্তার দেখানো সহ তালা বাজার থেকে শিশু দুধ কিনে নিয়ে শিশুটিকে খাওয়ানো হয়। শনিবার এরিপোর্ট লেখাকালে শিশুটির সঠিক পরিচয় পাওয়া যায়নি। শিশুটি মাহাবুর রহমানের বড় ছেলে শেখ মোস্তফার হেফাজতে কন্যা আদরে রয়েছে। এদিকে, অজ্ঞাত পরিচয়ের শিশু উদ্ধারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন এলাকার শত শত দম্পত্তি ওই শিশুর দত্তক নেবার জন্য চেষ্টা চালাচ্ছে। এদের মধ্যে অনেক ধর্নাঢ্য নিঃসন্তান দম্পত্তি শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে কেউ কোটি টাকা এফডিআর, আবার কেউ ফ্লাট, বাড়ি লিখে দেবার প্রস্তাব দিচ্ছে।
এবিষয়ে, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বলেন, শিশুটি বর্তমানে শেখ মোস্তফা’র কাছে রয়েছে। তারাই তার দেখভাল করছে। কোন সহৃদয়বান ব্যক্তি দত্তক নিতে চাইলে উপজেলা প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করবে।
তবে, উদ্ধারকারী আলহাজ¦ মাহাবুবুর রহমানের বড় ছেলে মোস্তফা শেখ নিঃসন্তান হওয়ায় শিশুটিকে তিনি পিতৃস্নেহে লালন-পালন করবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com