Thursday , 7 November 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

তালায় গৃহবধুকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

প্রতিবেদক
mir khairul alam
November 7, 2024 9:02 pm

তালা প্রতিনিধি: তালার আগোলঝাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আফরোজা বেগম নামের একগৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দূর্র্বৃত্তদের হামলা থেকে স্বামী নাছের বাবুর্চিকে বাঁচাতে এলে তিনি আমলার শিকার হন।
উপজেলার আগোলঝাড়া গ্রামের মৃত জামির বাবুর্চির ছেলে নাছের বাবুর্চি জানান, একই গ্রামের ইদ্রিস গোলদারদের সাথে তার জমি সংক্রান্তে বিরোধ রয়েছে। গত ৪ নভেম্বর বেলা ১১টার দিকে মৃত আজগর গোলদারের ছেলে ইদ্রিস গোলদারের নেতৃত্বে তার ছেলে মিলন গোলদার সহ ৪/৫জন জোর পূর্বক গাছ কাটা সহ ঘেরা বেড়া দিয়ে বিরোধপূর্ন জমি দখল করার চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে ইদ্রিস গোলদারের নির্দেশে দূর্বৃত্তরা নাছের বাবুর্চীকে পিটিয়ে আহত করে। এসময় নাছের বাবুর্চির স্ত্রী আফরোজা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এঘটনায় গুরুতর আহত আফরোজা বেগমকে উদ্ধার করে ওই দিনে তালা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে এজাহার দাখিল করা হলেও পুলিশ ৩দিনেও মামলা রেকর্ড করেননি বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, এজাহার পেয়েছি। এসআই বুলবুলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আমি হারিয়েছি পিতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা পরিবার হারিয়ে দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়: সংসদে এমপি সেঁজুতি

আশাশুনির তেঁতুলিয়া নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করলেন মাওলানা নূরুল আফসার মুরতাজা

দেবহাটায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা

কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চামড়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি লায়লা পারভীন সেঁজুতির শ্রদ্ধা

সাতক্ষীরায় শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা

আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

ঢাকায় জুলাই গণঅভ্যুথানের সম্মাননা পেলেন দেবহাটার সজল

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা