রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিনি সার্কাস খেলা

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা যুবদলের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিনি সার্কাস খেলা ব্রজেন দে সরকারী উচ্চ বিদ্যালয়ের পুরাতন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় তালা পুরাতন ফুটবল মাঠে অনুষ্ঠিত মিনি সার্কাস খেলায় উপভোগ করার জন্য মাঠের চতুর পাশে হাজার নারী-পুরুষ,ছাত্র-যুবক সমাবেত হন। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তালা উপজেলা যুবদলের সি. যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাঈদ, এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট আব্দুর রহিম মোড়ল,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: আকবর হোসেন, তালা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আল-জামালুল বান্না,তালা উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা মোঃ আরিফ, তালা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান আব্রাহাম রাসেল,তালা সদর ইউনিয়ন ছাত্র দলের সদস্য সচিব বিল্লাল হোসেন, চুকনগর বাজার বনিক সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক শামীম খান। দীর্ঘ দিন তালা সদরে খেলাধুলা বা মানুষের মনোরজ্ঞনের জন্য বিনোদন না থাকায় উক্ত মিনি সার্কাস খেলায় দর্শনার্থীদের উপচে পড়া উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। প্রায় ২ ঘন্টা ব্যাপি মিনি সার্কাস খেলা জীবন বিশ্বাসের নেতৃত্বে দৃষ্টি নন্দন সার্কাস খেলা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com