শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় ঘেরে বিষ প্রয়োগে ৫লক্ষাধিক টাকার ক্ষতি

তালা প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে তালার মুড়াগাছা (হরিহরনগর) গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ৩বিঘা আয়তন মাছের ঘেরের বিভিন্ন প্রজাতীর ৫লক্ষাধিক টাকার মাছ মরে সাবাড় হয়েছে। ঘটনায় ভুক্তভোগী আছাদুল ইসলাম ও তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

উপজেলার হরিহরনগর গ্রামের মো. শফিউল্লাহ শেখ’র ছেলে আছাদুল ইসলাম জানান, বাড়ির পাশের নিজেদের ৩বিঘা জমিতে তিনি সহ তার পরিবারের লোকজন মাছের ঘের করে আসছেন। এই জমি নিয়ে পাশর্^বর্তী মুড়াগাছা গ্রামের কালাম শেখ, আনারুল শেখ, কবির শেখ এবং শহিদুল শেখদের সাথে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে কালাম শেখ গং গত কিছুদিন ধরে নানাবিধ হুমকি দিচ্ছিল। যার প্রেক্ষিতে গত ৩ এপ্রিল আনারুল ও আবুল কালাম সহ ৪জনের বিরুদ্ধে তালা থানায় একটি জিডি (৯৪/২৫) করা হয়।

ভুক্তভোগী আছাদুল শেখ বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় ঘেরের বেড়িবাঁধের উপর প্রতিপক্ষ শহিদুল শেখ ও কালাম শেখ সহ ২/৩জন লোককে দেখে সেখানে এগিয়ে গেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। এর পরবর্তীতে রাত ১০টার দিকে ঘেরে মাছ ভেঁসে উঠতে থাকে। বুধবার (২৮ মে) সকালে ৩বিঘা ঘেরের গলদা, বাগদাসহ সমুদয় কার্প জাতীয় মাছ মরে ভেঁসে ওঠে এবং বিষের দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষ প্রয়োগে তাঁর ৫লক্ষাধিক টাকার মাছ মরে সাবাড় হয়েছে বলে তিনি জানান। বিষ প্রয়োগ করার অভিযোগে প্রতিপক্ষদের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে কবির শেখ জানান, বিষ প্রয়োগ করা হয়েছে এটা সঠিক না। আমরা ভদ্রলোক মানুষ, বিষ প্রয়োগ কেন করবো! ওই জমি নিয়ে বিরোধ থাকায় বিজ্ঞ আদালতে মামলা চলমনা রয়েছে এবং তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com