শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় চেতনানাশক ওষুদ খাওয়ায়ে বাড়িতে চুরি : অসুস্থ্য- ৫

তালা প্রতিনিধি: তালার জেয়ালা গ্রামে খাবারের সাথে চেতনানাশক ওষুদ মিশিয়ে প্রান্ত ঘোষের বাড়ি থেকে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি করেছে চোরচক্র। গত শুক্রবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘরে। ঘটনায় প্রান্ত ঘোষ সহ তার পরিবারের ৫ সদস্য অসুস্থ্য হয়ে পড়ে।
উপজেলার জেয়ালা গ্রামের স্বদেশ ঘোষের ছেলে প্রান্ত ঘোষ (২৫) জানান, শুক্রবার রাতে বাড়িতে খাবার খাওয়ার পর সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। সকালে ঘুম থেকে থেকে জেগে অসুস্থ্যতা লাগে এবং বাড়ির অন্যদের ডাকাডাকি করলে তারাও গভীর ঘুম থেকে ওঠে। এসময় ঘরের গ্রীলের তালা ভাঙ্গা ও সোকেস খোলা দেখে সন্দেহ হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘরের সোকেসের মধ্যে রক্ষিত ৩ভরি স্বর্নের গহনা, দামী কাপড়চোপড় ও নগদ টাকা সহ ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরির বিষয়টি জানাজানি হয়।
প্রান্ত ঘোষ জানান, বাড়ির সকলের ধারনা রাতের খাবারের সাথে চেতনানাশক ওষুদ মিশিয়ে দেয় চোরচক্র। পরে সেই ওষুদ মিশ্রিত খাবার খাবার পরে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে চোরেরা স্বর্ন ও টাকা সহ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চেতনানাশক খাবার খেয়ে প্রান্ত সহ তার মাতা রাধা ঘোষ, স্ত্রী বেবী ঘোষ, বোন দিপা ঘোষ ও বোনের শিশু কন্যা অন্রশ্রী ঘোষ অসুস্থ হন। তবে, বিভিন্ন কারনে এঘটনায় থানায় অভিযোগ করার সাহস পাননি ভুক্তভোগী প্রান্ত ঘোষ।
উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে ওই এলাকায় বাড়ি ঘর থেকে শুরু করে মাঠের ক্ষেতের সেচের মটর সহ কৃষি যন্ত্র নিয়োমিত চুরির ঘটনা ঘটছে। এতে সাধারন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com