বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন

তালা প্রতিনিধি: তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা সম্পর্কে যুবসমাজের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কুল-কলেজ পর্যায়ে প্রচারণা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে উত্তরণ, যুব পানি কমিটি ও পাঠক ফোরামের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন’র আয়োজন করা হয়।
উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কাস্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আফতাব হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। এসময় অন্যান্যের মধ্যে তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উন্নয়ন কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমানর, তালা মহিলা কলেজের ছাত্রী জবা দাশ, যুব পানি কমিটির সদস্য মো. তোহা মোড়ল ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বন্যা খাতুন। কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী-পানি গবেষক অধ্যাপক হাসেম আলী ফকির। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায়- জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি, নদী ভরাট, জলাবদ্ধতা, টিআরএম বাস্তবায়ন সহ সংাশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com