Thursday , 10 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

তালায় জলাবদ্ধতা নিরসনে জরুরী মতবিনিময়

প্রতিবেদক
mir khairul alam
October 10, 2024 10:03 pm

তালা প্রতিনিধি: টানা বর্ষনের পানি এবং কেশবপুর এলাকা থেকে আসা পানি নিস্কাশন হতে না পেরে সাতক্ষীরার তালা উপজেলার একাধিক গ্রামে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষি ফসল, মাছের ঘের হারিয়ে মানুষ সম্বলহীন হয়ে পড়েছে। জলাবদ্ধ বাড়িতে মানুষ পরিবার পরিজন নিয়ে অমানবিক জীবন যাপন করছে।

আসন্ন বোরো মৌসুমে ধানচাষ নিশ্চিত করা সহ বিপদাপন্ন মানুষদের সহায়তার লক্ষ্যে জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধনি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
সভায় জলাবদ্ধতার ভয়াবহতা তুলে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বিএনপি নেতা মো. মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা শাহনেওয়াজ শাওন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, এসএম নাহিদ হাসান, উত্তরণের শেখ সেলিম আকতার স্বপন, দিলীপ সানা ও মো. আলামিন প্রমুখ।
সভায় তালা উপজেলার তেঁতুলিয়া, তালা সদর, ইসলামকাটী, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা, আটুলিয়াসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি দ্রুত নিস্কাশনে জরুরী ভিত্তিতে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

###
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তালায় সিএসও কমিটি গঠন
তালা প্রতিনিধি
প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অংশগ্রহন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রিচার্জ ইনেশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের সহযোগীতায় উপজেলা পর্যায়ে সিএসও গঠন উপলক্ষ্যে আলোচনা সভা বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তালা বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ-গ্রন্থাগার কক্ষে অনুষ্ঠিত হয়। সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, রিইব’র হোপ প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ।
এসময় তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, চিত্র শিল্পী শেখর চন্দ্র দাশ, অধিকার কর্মী দিলিপ দাশ, এনজিও কর্মী চায়না দাশ, অসিত কুমার, স্বপ্না বিশ^াস, জুয়েল সরকার, শংকর কুমার দাশ, তারেক সরকার, লাইব্রেরীয়ান আফজাল হোসেন ও রিইব এর রেহেনা খাতুন সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে সবার জন্য সমান মর্যাদা ও মানবাধিকার বিষয়ে মতামত তুলে ধরেন এবং নাগরিক সমাজ সংগঠন (সিএসও) প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক বিএম জুলফিকার রায়হানকে আহবায়ক এবং চিত্র শিল্পী চন্দ্র শেখর দাশকে সদস্য সচিব করে তালা উপজেলা সিএসও এর ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

শ্যামনগরে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে মানববন্ধন

ডুুমরিয়ার চন্ডিপুরে একই পরিবারের ৩জনকে কু*পি*য়ে হ*ত্যা*র চেষ্টা

তালা এসিল্যান্ড অফিসে স্বচ্ছতার সাথে দ্রুত সেবা প্রদানে জনমনে স্বস্তির নিঃশ্বাস

পরিবেশবান্ধব গ্যাস কিট উদ্ভাবন করে সাড়া ফেলেছে সাতক্ষীরার স্কুল ছাত্রী রওশানি

সোমালিয়ার দস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, ২৩ নাবিক জিম্মি

‘ঘড়ির কাঁটায়’ চলেন সাতক্ষীরার কন্যা ইউএনও ভূপালী সরকার

দেবহাটায় পূজা মন্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসন

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ