বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় জাল টাকার কারখানায় ‌র‍্যাব’র অভিযান : হোতা ইব্রাহিম গাজি আটক

তালা প্রতিনিধি:  তালার গণেশপুর গ্রামে জাল টাকার কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করে। এরআগে এদিন বিকেলে যশোর কোতোয়ালী মডেল থানার মনিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকান থেকে ইব্রাহিম গাজি (১৯) নামের এক যুবক ৯০ হাজার জাল টাকাসহ র‍্যাবের হাতে আটক হয়। আটক ইব্রাহিম তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশেম গাজীর ছেলে।
অভিযানের সময়ে র‍্যাব ইব্রাহীমের বাড়ি থেকে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং প্রায় সাড়ে ৩ লক্ষ জাল টাকার নোট উদ্ধার করে।
এঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জব্দকৃত আলামত ও ধৃত আসামিকে শুক্রবার (২১ নভেম্বর) সকালে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com