শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা

তালা প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে তালায় জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে তালা ব্রজেন দে (বি. দে.) সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এই উদ্যোগে শহীদদের স্মরণে রঙ ও তুলিতে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি ও গৌরবগাঁথা তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস এবং চিত্রকলার শিক্ষক চন্দ্র শেখর দাস।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা এবং তালা উপজেলা নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতাকালে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন নেতা শাহ জালাল আহমেদ রুমি, মামুন হাওলাদার, মেহেদী ইমরান, মির্জা সাকিব, হাসিবুল ইসলাম শান্ত, মেহেদী হাসান আকাশ, ছাত্রদল নেতা সোহাগ হাসান সাগর, নাঈম রিয়াদ, দ্যা রেড জুলাই সাতক্ষীরা’র কাজী ইমরান হোসেন, ফাহিমা হোসেন ফুল, অনুপ বিশ্বাস, অভিজিৎ দত্ত ও এনসিপির তালা উপজেলা নেতা শাহরিয়ার আল মুজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com