শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় জেলা প্রশাসক’র মিট দ্যা স্টুডেন্টস

তালা প্রতিনিধি: আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ- স্লোগান সামনে রেখে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মিট দ্যা স্টুডেন্টস শিরোনামে মতবিনিময় করেছেন। তালা উপজেলা প্রশাসনের অয়োজনে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা কোচিং কে না বলি এবং ক্লাসে ফিরে আসি। তোমরা বাবা-মা’র কথা শুনবে, শিক্ষকের কথা শুনবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর শৈশব জীবনের বেড়ে ওঠার গল্প ছাত্র/ছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন- শিক্ষা শুধু জীবিকা নয়, এটি জীবনের আলোক বর্তিকা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. ইমদাদুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুজ্জামান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জামায়াত ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক। এসময় অন্যান্যের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইনউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান ও তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com