শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় দরিদ্র উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরন

তালা প্রতিনিধি: তালায় ১৮জন মেলে মাদুর বুনন, ১জন ঘি তৈরি ও ১জন সরিষার তৈল তৈরি ও বাজারজাতকারী উপকারভোগীকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। এউপলক্ষ্যে মুক্তি ফাউন্ডেশন’র বাস্তবায়নে এবং দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় বিএমজেড-পিটি প্রকল্পের এক অনুষ্ঠান বুধবার (২৭ আগস্ট) তালাস্থ মুক্তি ফাউন্ডেশন’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনপুট বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশন’র পরিচালক গোবিন্দ ঘোষ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস এগ্রোভার্মি কম্পোষ্ট এর স্বত্বাধিকারী মোড়ল আব্দুল মালেক, মুক্তি ফাউন্ডেশন’র সমন্বয়কারী সুনন্দা ভদ্র ও প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যা।
অনুষ্ঠানে ৩টি ট্রেডের মোট ২০ জন উপকারভোগীকে তাদের স্ব স্ব ট্রেডের কাঁচামাল ক্রয়ের জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ লক্ষ ৯৭ হাজার টাকা প্রকল্পের ইনপুট সহায়তা হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মুক্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিএমজেড-পিটি প্রকল্প’র উপকারভোগীদের কেঁেচা সার/ভার্মি কম্পোষ্ট এর উপর দু’ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে মুক্তি ফাউন্ডেশন’র প্রকল্প কর্মী রাজিব কুমার দাশ, মাসুদুর রহমান, নাদিরা পারভিন, আছলিমা খাতুন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com