বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় পানি নিস্কাশন ব্যবস্থা সক্রিয় রাখতে অ্যাডভোকেসি সভা 

তালা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং বৃষ্টিসহ উজানের পানি নিস্কাশন ব্যবস্থা সক্রিয় রাখার লক্ষ্যে তালায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র আলো প্রকল্পের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেনে, উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, পানি কমিটির নেতা অধ্যাপক রেজাউল করিম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান আশা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা প্রেস ক্লাব সভাপতি এম.এ হাকিম, সাধারন সম্পাদক ফারুক জোয়াদ্দার, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক মারুফ-উল-ইসলাম, যুগের যাত্রী পরিচালক ইমদাদুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, প্রভাষক রবিউল আওয়াল, পানি কমিটির সাধারন সম্পাদক মীর জিল্লুর রহমান, সদস্য গাজী শহিদুল ইসলাম, শেখ জিল্লুর রহমান, ইউপি সদস্য ফেরদৌস মোড়ল, উন্নয়ন প্রচেষ্টা’র প্রতিনিধি সাংবাদিক নাহিদ হাসান বাবু, মুস্তাফিজুর রহমান রেন্টু, মিজানুর রহমান, অ্যাওসেড’র প্রতিনিধি চায়না দাস ও আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানকিন প্রমুখ। সভায়-তালা উপজেলাকে জলাবদ্ধমুক্ত রাখার জন্য বিভিন্ন খাল-নালা সংস্কার, স্লুইস গেট নির্মান ও গেটের সংলগ্ন খাল পলী মুক্ত রাখাসহ একটি নেটওয়ার্ক গঠনের উপর আলোচনা হয়।
এসময়- সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পানি কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রকল্প কর্মকর্তাগন ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com