শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় বাংলাদেশ দলিত পরিষদ’র ত্রৈমাসিক সমন্বয় সভা

তালা প্রতিনিধি: বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা বুধবার (১৮ জুন) বিকাল ৩টায় পরিত্রাণ এর তালা কার্যালয়ে
অনুষ্ঠিত হয়েছে। দাতাসহযোগী মিজেরিওর এর সহযোগিতায় এবং বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা বাংলাদেশ দলিত পরিষদ’র সহ-সভাপতি রাজকুমার দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিত্রাণ এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ দলিত পরিষদের উপদেষ্টা মিলন দাস এবং বাংলাদেশ দলিত পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরপদ দাস। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত পরিষদের তালা উপজেলা কমিটির সাধারন সম্পাদক পলাশ দাস, দলিত নেত্রী সরস্বতী দাস, আতিকা বেগম, সন্ধ্যা দাস, পিটার সরকার, প্রকাশ সরকার ও ঝর্না সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলাম। সভায়- বক্তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ও অন্তর্ভূক্তিমুলক সমাজ গঠনে কার্যকর ভুমিকা রাখার জন্য আহবান জানান। এসময় সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com