শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

 

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট প্রকল্পের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়। তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় স্মার্ট প্রকল্পের এমআইএস অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় ও উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা মনোজ কান্তি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামান, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রূপালীর পরিচালক শফিকুল ইসলামসহ স্মার্ট প্রকল্পের আওতায় ৪টি পরিবেশ ক্লাবের সদস্যরা, তালা, খলিলনগর ও আঠারোমাইল ক্লাস্টারের ১০ জন লিড খামারী, তালা উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এক্ষেত্রে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই সংকট মোকাবেলা করতে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে রুমে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com