রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় ভ্রাম্যমান আদালতে নকল কীটনাশক বিক্রেতার ৪০ হাজার টাকা জরিমানা

তালা প্রতিনিধি: নকল কীটনাশক বিক্রির দায়ে তালা উপজেলার সুজনসাহা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর’র নেতৃত্বে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট এই দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, রনি দীর্ঘদিন যাবত বিভিন্ন কোম্পানির নকল কীটনাশক ঔষধ বিক্রি করায় কৃষকরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিল। এসংক্রান্তে এক অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে একজন কৃষকের কাছে নকল কীটনাশক বিক্রয়ের সময় প্রতিষ্ঠিত এক ওষুদ কোম্পানির ডিস্ট্রিবিউটার তাকে চ্যালেঞ্জ করে। এসময় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর’র ভ্রাম্যমান আদালত স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষক অদুত খাঁ’র মাধ্যমে তথ্য প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত এসময় উক্ত দোকানের নকল কীটনাশকগুলো ড্রেনে ফেলে নষ্ট করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com