রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালায় মিথ্যা মামলা দিয়ে ইউপি সদস্যকে হয়রানীর অভিযোগ

তালা প্রতিনিধি: তালা উপজেলার চরগ্রামে বিলের জমি ও বোরো চাষের জন্য ব্যবহৃত সেচের বোরিং দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে হাতাহাতি হয়। এঘটনায় গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী ফজিলা বেগম বাদী হয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয় ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য তকিম সরদারকে আসামী করা হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার একটি মহল পরিকল্পিতভাবে ইউপি সদস্য তকিম সরদারকে আসামী করেন এবং তাঁর বিরুদ্ধে নানান অপপ্রচার শুরু করে বলে অভিযোগ ওঠে। এঘটনার পর থেকে বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়।

একপর্যায়ে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হয় এবং ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বুধবার সালিসসভা অনুষ্ঠিত হয়। গ্রামের অর্ধশতাধিক মানুষের উপস্থিতিতে অভিযোগের বাদী ফজিলা বেগম সভায় জানান, জমি এবং বোরিং ঘর নিয়ে আমাদের মাঝে বিরোধ ও হাতাহাতি হলে ইউপি সদস্য তকিম সরদার সেই বিরোধ মিমাংশা করে দেন। কিন্তু থানায় দায়ের করা অভিযোগে ভুলবশত তাকে বিবাদী করা হয়, যা আমি করতে চাইনি। অভিযোগের বাদী ফজিলা বেগম আরও জানান, সেসময়ে মানষিক চাপে থাকা সহ নানান কারনে ভালভাবে না দেখেই অভিযোগের কাগজে স্বাক্ষর করেন। এই সুযোগে অভিযোগপত্র থানায় জমা দিয়ে ইউপি সদস্য তকিম সরদারকে হয়রানীর চেষ্টা সহ সামাজিকভাবে তাকে অপদাস্থ করা হবে তা জানতাম না।

ভুক্তভোগী ইউপি সদস্য তকিম সরদার জানান, চরগ্রামের মো. মাজেদ মোড়ল’র স্ত্রী ফজিলা বেগমের সাথে জমি ও বোরিং ঘর নিয়ে গ্রামের মৃত. কওছার শেখ’র ছেলে শাহাদাৎ শেখ ও রাজ্জাক শেখ’র বিরোধ ছিল। এনিয়ে থানা সহ গ্রাম্যভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংশা করা হয়। কিন্তু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে হয়রানী ও অপদাস্থ করার জন্য আমাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে এবং নানান অপপ্রচার করতে থাকে। এনিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হলে বুধবার আমরা সকলে একত্রে বসি এবং ফজিলা বেগম ও শাহাদাৎ গংদের মাঝের বিরোধ স্থায়ী নিষ্পত্তি হয়। একইসাথে ফজিলা বেগম মিথ্যা অভিযোগটি প্রত্যাহার করে নিয়ে সকলে শান্তিপূর্ন বসবাসের জন্য অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com