বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় যুবদলনেতা ফারুক হোসেন স্মরণে সভা

তালা প্রতিনিধি: তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খলিলনগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শেখ ফারুক হোসেন রানার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা যুবদলের আয়োজনে রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় তালা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল ইসলাম লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সাল হোসেন, তালা থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম আনু, বিএনপি নেতা ময়েজ উদ্দীন মাতুব্বর, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ, সৈয়দ আজম, জাসাস নেতা শিক্ষক নাসির নাহিদ, তালা উপজেলা সেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম দাদুভাই, তালা উপজেলা জাসাস’র সদস্য সচিব রাসেল বিশ্বাস, তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাজু আহমেদ, সদস্য সচিব সরদার কামরুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল মমিন, সাবেক ছাত্র নেতা মীর মিল্টন, তালা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্রাহাম রাসেল জজ, খলিলনগর ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক জাফর ইকবল, তালা সরকারী কলেজের আহবায়ক সোহাগ হোসেন সাগর প্রমুখ।
সভা শেষে যুবদলনেতা শেখ ফারুক হোসেন রানা’র বিদেহঅী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com