বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক’র এজেন্ট শাখা উদ্বোধন

তালা প্রতিনিধি
তালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি (এজেন্ট) শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তালা হাসপাতাল রোডের সোনালী ব্যাংকের নিচ তলায় ব্যাংকটির তালা শাখা সোমবার (২২ ডিসেম্বর) সকালে উদ্বোধন হয়। এউপলক্ষ্যে এক অনুষ্ঠান ব্যাংকের তালা এজেন্ট এস. এম. মশিয়ার রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক চুকনগর শাখা ব্যবস্থাপক হাওলাদার আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব ডা. শেখ মাহমুদুল হক ও উন্নয়ন প্রচেষ্টার সহকারী পরিচালক শাহনেওয়াজ কবির শাওন।
সাংবাদিক কামরুজ্জামান মিঠু’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বিএম জুলফিকার রায়হান, ব্যবসায়ী আব্দুল হাই, মো. ইদ্রিস হোসেন, আব্দুস সবুর মিঠু এবং আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো. তাওহিদুর রহমান। সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের তালা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এবং সাংবাদিকসহ সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

###

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com