শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় সুপারী বাগান থেকে বৃদ্ধ’র মরদেহ উদ্ধার 

তালা প্রতিনিধি: তালার সুজনসাহা গ্রামে সুপারী বাগান থেকে বৈদ্যনাথ (৮০) নামের এক বৃদ্ধ পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে তালা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, ব্যবসায়ীক প্রয়োজনে আগের দিন (মঙ্গলবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে সুজনসাহার নাথ পাড়ার একটি সুপারী বাগানে তাকে মৃত অবস্থায় দেখতে পায় গ্রামের লোকজন।
এঘটনায়ার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, তালা থানার ওসি মো. মাইনউদ্দিন ও ইসলামকাটি
ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, তিনি কি কারনে সুপারি বাগনে গেলেন বা কি মৃত্যু হলো তা কেউ জানাতে পারেনি।
এবিষয়ে তালা থানার ওসি মাইনউদ্দিন জানান,
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই ঘটনা স্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com