বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় হাঁস-মুরগী পালনে দুই দিনব্যাপি প্রশিক্ষন 

তালা প্রতিনিধি: তালায় নারীদের হাঁস-মুরগী পালন বিষয়ে দুই দিনব্যাপি প্রশিক্ষণ মঙ্গলবার (২৫ নভেম্বর) সম্পন্ন হয়েছে। উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রজেক্ট অফিস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে তালা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মাসুম বিল্লাহ এবং অফিস সহকারী মো. মাসাদুজ্জামান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জনসহ মোট ২০ জন সুবিধাভোগী নারী অংশগ্রহণ করেন। এসময় প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রকল্পের প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন ও মনজিলা খাতুন প্রমুখসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে হাঁস-মুরগীর বাসস্থান, বিভিন্ন জাত, বিভিন্ন রোগব্যাধির কারন ও প্রতিকার, খাদ্য উপাদান তৈরী ও ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com