শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় ১০ম শ্রেণির ছাত্রীর বিবাহ বন্ধ

তালা প্রতিনিধি: তালার খলিশখালী ইউনিয়নের রাঘবকাটি গ্রামে ১০ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার’র হস্তক্ষেপে বাল্য বিয়েটি বন্ধ হয়।

জানাগেছে, উপজেলার রাঘবকাটি গ্রামের এক পাইপ ব্যবসায়ীর ১৫ বছরের কন্যার শুক্রবার (১০ অক্টোবর) বিয়ের প্রস্তুতি গ্রহন করে। এখবর জানতে পেরে শনিবার (১১ অক্টোবর) সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের অধিন কিশোর কিশোরী ক্লাবের সুপার ভাইজার আজিবুর রহমান ও জেন্ডার প্রোমোটার সরদার নাজমুল হোসেন সেখানে অভিযান চালিয়ে বিয়ের সত্যতা পান। এসময় তাঁরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নির্দেশনা মতে বিয়ে বন্ধে শিশু কন্যার মায়ের মুচলেকা গ্রহন করেন।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে শনিবার রাঘবকাটি গ্রামে অভিযান চালানো হয়। বিয়ে বন্ধে মেয়ের মায়ের মুচলেকা আনা হয়েছে এবং আগামী বৃহস্পতিার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ওই বাল্য বিয়ের উপর শুনানী করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com