শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় ১৯৬টি পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরন

তালা প্রতিনিধি: শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে তালা উপজেলার ১৯৬টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরন করা হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সহযোগীতায় সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দদের হাতে অনুুদানের টাকা তুলে দেয়া হয়।
তালা শিল্পকলা একাডেমির হলরুমে এউপলক্ষ্যে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়। সাধারণ সম্পাদক, সাংবাদিক নারায়ন মজুমদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমুখ।
সভায় সুষ্ঠ ও উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি বিষয়েও আলোচনা হয়। সভা শেষে উপজেলার ১৯৬টি মন্দিরের প্রতিটির অনুকূলে ৫০০ কেজি করে চাল এর সমপরিমান অর্থ বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com