শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

তালা  প্রতিনিধি: তালায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কপোতাক্ষ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে হ্যান্ডবলে কবি নজরুল বিদ্যাপীঠ এবং বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অত্র প্রতিযোগিতার উপজেলা সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাই স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সেলিম, পরিমল কুমার রায়, শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা, লিটন সরদার, মোঃ আব্দুল গফুর পাড়, লক্ষীকান্ত প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদ হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com