শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

তালার খেশরায় ম্যাপ’র জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিষয়ে সভা

তালা প্রতিনিধি: অ্যাওসেড ও কেয়ার বাংলাদেশের যৌথ আয়োজিত, বিএমজেড অর্থায়িত ম্যাপ-সিডিআরএফআই প্রকল্পের অধীন তালা উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পর্যায়ের জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও ম্যাপ এর আহবায়ক মো. কামরুল ইসলাম লাল্টু। সভার সঞ্চালনায় ছিলেন অ্যাওসেডের ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের ফিল্ড অফিসার চায়না রানী দাশ। এসময় তিনি আমাদের জল, জীবন ও ভবিষ্যৎ বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন।
সভায় যুগ্ম আহবায়ক মো. শামসুল হক বলেন, আমাদের এখানে লবণাক্ততা হার বৃদ্ধি পেয়ে মিঠা পানির সংকট, জলবদ্ধতার কারনে মৎস্য সম্পদের ক্ষতি ও গাছপালা ও বনভূমি মরুভূমিতে পরিণত হচ্ছে। এই সকল সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহন না করলে অচিরেই আমরা এই এলাকা থেকে বিলীন হয়ে যাবো।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সচিব এস. এম. রুবায়েত হোসেন, ইউপি সদস্য শামসুল হুদা, মো. সিদ্দিকুর রহমান, ইন্দ্রজিৎ বৈরাগী, মো. বিল্লাল হোসাইন, মনোতোষ কুমার দাস, গীতা রানী মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুক্তা পারভীন, সংগঠনের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সেক্রেটারি জুলেখা পারভীন শিখা, সদস্য বিল্লাল হোসেন, আবু সাইদ ও রমেছা বেগম মনিষা প্রমুখ।
এসময় জলবায়ু পরিবর্তনজনিত দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের দুর্যোগসমূহ, কৃষিখাতে ক্ষতি, জলাবদ্ধতা, ইউনিয়ন পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ প্রদান, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি নিরুপন করা এবং তার সমাধানে করনীয় বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com