রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

তালা প্রতিনিধি: তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে অত্র বিদ্যাপীঠের ৪০ বছর পূর্তিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও বিজয়’৭১ হল প্রভোস্ট প্রফেসর ড. স.ম. আলী রেজা।
শিক্ষক পলাশ কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের গুয়াংজু সান বিশ^বিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট ডাইরেক্টর (সহযোগী অধ্যাপক) সান ইয়েট জি এম আমিনুল ইসলাম এবং সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য এবং উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
এরআগে সোমবার তিন দিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা ও অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ। সমাপনী দিনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com