রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা

তালা প্রতিনিধি: তালা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা সোমবার (২০ জানুয়ারি) সকালে উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সহ-সভাপতি সরদার ইমান আলী। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, আশরাফুন নাহার, গাজী শহিদুল্লাহ, এস এম লিয়াকত হোসেন, রাশেদ সানা, তফেল উদ্দীন, শিরিনা খাতুন, মনিরা সুলতানা, হৃদয় আহমেদ, কল্পনা সরকার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, উত্তরণের দিলীপ সানা, শেখ সেলিম আকতার স্বপন ও গোলাম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা টিআরএম অধিবাসীদের ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলন, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান এবং জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com