বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
তালা প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ২২জন মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার বোর্ড ফি’র টাকাসহ শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং লেটারেসী প্রকল্পের আওতায় এই অর্থ বিতরণ করা হয়।
বোর্ড ফি ও শিক্ষা উপকরন বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ফিসের টাকা ও উপকরণ বিতরন উদ্বোধন করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।
দলিত’র প্রকল্প সমন্বয়কারী ধরাদেবী দাস’র সভাপতিত্বে এবং দলিত’র প্রকল্প কর্মকর্তা নেপাল দাস’র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক এবং উপকারভোগী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২জন দরিদ্র ও দলিত জনগোষ্ঠীর এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার ফিসের টাকাসহ পরীক্ষায় অংশগ্রহনের বিভিন্ন উপকরন প্রদান করা হয়।