বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দীর্ঘ শুনানির পর কলারোয়ার নিকাহ রেজিস্টার পুত্র তামিম হাসানকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার:দীর্ঘ শুনানির পর সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১, ২ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য নিকাহ রেজিস্ট্রার হিসেবে তামিম হাসানকে নিয়োগ প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মাননীয় হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রুলটি চূড়ান্ত ঘোষণা করেন।

বিতর্কিত নিয়োগ অবৈধ ঘোষণা:
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৫ মার্চ তামিম হাসান হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। এতে তিনি অভিযোগ করেন, তার বাবা মরহুম মাওলানা শেখ কামরুল ইসলাম ১৭ বছর ধরে কলারোয়া পৌরসভার ১, ২ ও ৯ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ছিলেন। ২০২১ সালের ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হলে, নিকা রেজিস্টার বিধি (৬ক) অনুসারে তার সন্তান হিসেবে তামিম হাসানের নিয়োগ পাওয়ার কথা থাকলেও, পার্শ্ববর্তী কলারোয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড গদখালি গ্রামের স্থায়ী বাসিন্দা কামরুল ইসলাম বাবু নামের এক ব্যক্তি এই পদে নিয়োগ পান।

নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট দায়ের করা হলে, আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দেন যে, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ১০.০০.০০০.১৩১.১১.০১৩.৮৮(১)-৮৪, তারিখ ২৮/২/২০২৩ অনুসারে বিবাদী কামরুল ইসলাম বাবুর নিয়োগ আইনগত কর্তৃত্ব ছাড়াই জারি করা হয়েছে এবং এর কোনো আইনি কার্যকারিতা নেই।

তামিম হাসানের পক্ষে রায়:
আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী, কলারোয়া পৌরসভার ১, ২ ও ৯ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে তামিম হাসানকে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রিট আবেদনকারীর প্রতিক্রিয়া:
রায়ের পর তামিম হাসান ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার বাবা দীর্ঘ ১৭ বছর এই দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর আমি ও আমার পরিবার আর্থিক সংকটে পড়েছিলাম। আদালতের এই রায় আমাদের জন্য ন্যায়বিচারের প্রতিফলন। আমি আদালত ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।“

বিতর্কিত নিয়োগের পেছনের কাহিনী:
রিট পিটিশনে অভিযোগ করা হয়েছিল যে, বিবাদী কামরুল ইসলাম বাবু মূলত কলারোয়া পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্টার আমিরুল ইসলামের ছেলে। কিন্তু তিনি তার এনআইডি পরিবর্তন করে ১, ২ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আবেদন করেন এবং নিয়োগ পান। বিষয়টি আদালত পর্যবেক্ষণের পর তার নিয়োগকে অবৈধ ঘোষণা করেন এবং তামিম হাসানের নিয়োগের নির্দেশ দেন।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির অভিমত:
মহান আল্লাহর রহমতে মহামান্য হাইকোর্ট সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ১, ২ ও ৯ নং ওয়ার্ডে ২৮-০২-২০২৩ তারিখে কামরুল ইসলামের নামে ইস্যুকৃত নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করে তদস্থলে (পিতার স্থলে পুত্রকে) মৃত কাজীর পুত্র তামিম হাসান’কে লাইসেন্স প্রদানের জন্য রায় ও নির্দেশনা প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদান্তে-এডমিন ও সভাপতি: রাজশাহী বিভাগীয় নিকাহ রেজিস্ট্রার সমিতি।

এই রায় নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তামিম হাসানের নিয়োগ বাস্তবায়নের মাধ্যমে আদালতের রায়ের চূড়ান্ত কার্যকর হবে বলে আশা করেন সাতক্ষীরা কলারোয়া পৌরসভার ১, ২ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুধীজন সহ এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com