রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা গাজীরহাট বাজারস্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ মানবন্ধন করা হয়। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে সিনিয়র সহ সেক্রেটারী মো. সুমন ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের পরিচালক কমিরুল ইসলাম লেলিন, কালীগঞ্জ উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম (শফিক), সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন ইমন, ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা সেক্রেটারী মো. আসাদুল ইসলাম, সেক্রেটারী গৌতম মাখাল, মহিলা বিষয়ক সম্পাদক সালেহা খাতুন সহ অন্যান্য সদস্যবৃন্দরা। সংগঠনের সহ-সভাপতি আকবার আলী, মো. শফিকুল ইসলাম, মো. হাবিবুল্লাহ গাজী, সদস্য মো. আসমান গাইন, মো. শরিফুল ইসলাম, মো. আবু জাফর, মো. ইয়াছিন আলী, শাহিনা তরফদার, ফারজানা আক্তার, শাহিনুর রহমান, আবু জাফর, রাকিবুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম, আরজান আলি, খুরশিদ আলম সহ অন্যান্য সদস্যরা। এসময় বক্তরা বলেন, অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ও সরকারের পাশিপাশি মানবাধিকার সুরক্ষায় অধিকার বঞ্চিতদের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও আমাদের সংগঠন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করছে। এ বারের প্রতিপাদ্য “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যত, এখনই”। তাছাড়া সংগঠনটি বিভিন্ন সময় মানুষের কল্যাণে ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। কোন অন্যায় মেনে নেওয়া হবে না। অধিকার বঞ্চিত মানুষের জন্য আমরা সবসময় কাজ করে যাব। অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সব সময় সজাগ আছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com