শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় এনাফ ক্যাম্পেনের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এনাফ ক্যাম্পেনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে দেবহাটা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সুশীলনের ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সেলিম। দেবহাটা এপি’র সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিভিন্ন গ্রুপের সদস্যরা।

এসময় ০-১৮ বছর বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াতে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। সেই সাথে শিশুদের শারীরিক ও মানসিক ভাবে বেড়ে উঠতে বাল্যবিবাহ বন্ধ করতে সবাইকে এক সাথে কাজ করার অনুরোধ জানানো হয়। আগামী অর্থবছর ২৫ সালে এই ইনাফ ক্যাম্পেনটি সারা বছরব্যাপী পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com