শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভাকক্ষে ও রাইট টু গ্রো প্রকল্পের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানে ডা. শরীফ ইকবালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এম.এ.এইচ মঈনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় প্রজেস বিশ্বাস প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ, সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আবেদা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা আয়ুব আলী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। গত ২৮ মে থেকে ৩ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সকল কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মকান্ড অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com