শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি: তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দেবহাটায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র‌্যালি বের হয়।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার শওকত ওসমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহামুদ হোসেনের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, ছাত্র প্রতিনিধি রায়হান কবির, ইমরান হোসেন, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর তবিবুর রহমান ও নাহিদুজ্জামান, স্কানিং অপারেটর উর্মি আরাবী, অফিস সহায়ক শ্যামল কুমার ঢালী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com