সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় যুব দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা থানার নবাগত ওসি (তদন্ত) নুর মোহাম্মদ ও দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তরিকুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের সদস্য বৃন্দ, দরদি সংগঠনের সাবেক সভাপতি সাদিক, দেবহাটা বৈষম্য ছাত্র আন্দোলনের সমম্বয়ক রাকিবুল ইসলাম, যুব ফোরামের সুমাইয়া পারভীন, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সফল আত্নকর্মী আনোয়ারুল ইসলাম, গাউছে হাদী ও শিরিনা আক্তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com