বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে চর্ম, যৌন ও এলার্জি বিষয়ক একদিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), যার সার্বিক সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

ক্যাম্পের উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব প্রবীন হাজারী, আঞ্চলিক ঋণ ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি) মিজানুর রহমান, দেবহাটা উপজেলার সাস-এর উপজেলা সমন্বয়কারী আলমগীর হোসাইন, উপজেলা সমন্বয়কারী জহরুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী শামীমা প্রমুখ।

দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করা ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com