বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ

লিটন ঘোষ বাপি: দেবহাটায় কৃষকের অধিকার ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বেডস্ এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ান ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত গণসমাবেশে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম। বেডস্ এর স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী মুরতাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা নাজরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বেডস্ এর এম অ্যান্ড ই অফিসার খান মোহাম্মদ শাহ আলম সহ পারুলিয়া, সখিপুর ও নওয়াপাড়া ইউপির মেম্বারগন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্ববল প্রকল্পের সদস্যরা। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে নারীরা বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে। অনলাইন গেমের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই পিতা মাতাদের সন্তানের দিকে খেয়াল রাখতে হবে এবং অ্যান্ড্রয়েড মোবাইল থেকে রিরত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com