সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় নোড়ার চকে জামায়াতের সাধারণ সভা

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নোচারচক ভূমিহীন জামে মসজিদ মাঠ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড সভাপতি আব্দুল রশিদ’র সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারী সোহরাব হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।

বক্তরা বলেন, আমরা শান্তির দেশ চাই, কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, এদেশ ছাত্রদের রক্তের বিনিময় স্বাধীন করা হয়েছে। এদেশ নিয়ে যারা যড়যন্ত্র করবে তাদের এদেশ থেকে বিতাড়িত করা হবে। এদেশ কোন বাতিলের কাছে ছেড়ে দিতে চাই না যতই যড়যন্ত্র করুক সব যড়যন্ত্র আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ।

আরো বলেন, এই নোড়ারচক ভূমিহীনদের উপর অনেক অত্যাচার, নির্যাতন চলেছে বাড়িঘর ভাংচুর, পুড়িয়ে দেওয়া, জমি দখল, লুটপাট, হানাহানি, মারামারি হয়েছে এগুলো আমরা আর দেখতে চাই না, অতিতে যা হয়েছে আমরা ক্ষমা করে দিলাম কিন্তু সামনে যদি কেউ এরকম ব্যবহার করতে চাই তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে এবং আমরা সবাই ঐক্য হয়ে তা প্রতিহত করব জামায়াত ইসলাম আপনাদের পাশে ছিলও, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহেদ, জিয়াউর রহমান, আব্দুর গফুর সরদার, ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ সরদার, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ফয়জুল আহমেদ, দেবহাটার সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com