শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আমৃত্যু সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সাহেবের ৫ম মৃত্যুবার্ষীকি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) উপজেলার মাঝ সখিপুর দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যন ইকবাল মাসুদ, মরহুমের মেয়ে নাদিরা বিলকিস, মিতু ইসলাম, শিরিন সুলতানা, জামাতা নৌবাহিনী কর্মরত কমোডর জাকিরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়তে ইসলামী দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এ এইচ এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য ও জামায়াত নেতা আফসার আলী, আশরাফুজ্জামান, বিএনপি’র নেতা শহিদুল ইসলাম, কামরুজ্জামান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. ফারহা দীবা, ডা. ফারহা নাজ, ডা. দেবী প্রসাদ দাস প্রমূখ।

এসময় ১ হাজার ৫০ জনকে চিকিৎসা সেবার পাশাপাশি ডাইবেটিস টেস্ট, ২৯ প্রকার ঔষধ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সাধারন সম্পাদক এবং সরকারী খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল মজিদের ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com