রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাংলাদেশ স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সখিপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দক্ষিন সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, নওয়াপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কমিশনার, যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক ইমাদুল হক, কোষাধ্যক্ষ বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিক-উল ইসলাম এবং গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সুপার আব্দুল খালেক, প্রধান শিক্ষক তহমিনা খাতুন ও প্রধান শিক্ষক আজিজুর রহমানকে মনোনিত করে ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা অঞ্চলের ডিআরসি ঈদুজ্জামান ইদ্রিস, জেলা কমিশনার এলটি আব্দুল মাজেদ, জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে অধ্যক্ষ আবুল কালাম। অন্যান্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজ হাসান, সহকারী শিক্ষক তবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com