সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের বাল্যবিবাহ বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করেন মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিআরডিবি’র সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন, মাঠ সংগঠক ফরিদা ইয়াসমিন, হুমায়ন গাজী, হিসাব সহকারী আসাদুজ্জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আখতার, ফারুক হোসেন প্রমুখ।
প্রশিক্ষনে বাল্যবিবাহ প্রতিরোধের উপায় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও সঠিক ভাবে উপায়ে সম্পন্ন করার বিষয়ে শিক্ষা দেওয়া হয়। পরে ইরেসপো প্রকল্পের আওতায় ছাত্রীদের মাঝে সঞ্চয়ী টাকার চেক ও স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com