রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ষিয়ান বিএনপি নেতা রেজাউল করিম (৬০) এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে অফিস কক্ষে ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই বর্ষিয়ান নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দেবহাটা থানায় জগন্নাথপুর গ্রামের মতিয়ার রহমান সরদারের ছেলে শাওন পারভেজ লাভলু (৩৫), একই এলাকার রবিউল সরদারের ছেলে নূরুল আলম (৩২) অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৪ জানুয়ারী সকাল ৯ টার দিকে গাজীরহাট বাজারে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তার ব্যক্তিগত অফিসে আসেন। তিনি অফিসে বসে থাকা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার অফিস কক্ষে প্রবেশ করে ভাংচুর ও হামলা চালাতে থাকে। এসময় তাদের হামলায় সাবেক চেয়ারম্যান রেজাউল করিম আহত হয়ে পড়েন। হামলাকারীরা অফিস কক্ষে লুটপাট ও চেয়ার, সিলিং ফ্যান ভাংচুর চালিয়ে ক্ষতিসাধন করে। পরে স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন তিনি।
এদিকে, সাবেক চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা। তবে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দরা।
এবিষয়ে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com