শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটায় বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নারী ঘটক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্যাতিতার ছেলে বাদি হয়ে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করে।

মামলায় আসামী করা হয়েছে পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামের আবুল কাশেমের ছেলে আসাদুল ইসলামকে। মামলার নথি সুত্রে জানা যায়, দেবহাটা ৬৭ বছরের ওই বৃদ্ধ গত শনিবার রাতে নিজ ঘরে শুয়ে ছিলেন। আসামী আসাদুল তাকে তার ছেলের জন্য দেখতে যাওয়া মেয়ে সম্পর্কে জানতে চায়। একপর্যায়ে ভিক্টিমকে রবিবার মেয়ের বাড়িতে যেতে হবে বলে খরচের টাকা নেওয়ার জন্য দরজা খুলতে বলেন। তিনি দরজা খোলার সাথে সাথেই আসাদুল বলপ্রয়োগ করে তার মুখ চেপে ধরে জোরপূর্বক খাটের উপর চিৎকরে ফলে তাকে ধর্ষণ করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুুটে এলে আসাদুল পালিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রবিবার দুপুরে ভিকটিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অপারেশন সম্পন্ন করা হয়। ক্ষতস্থানে ১৭টি সেলাই দিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান জানান, ওই বৃদ্ধার ছেলে বাদি হয়ে শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় (জিআর-৭৯, দেবঃ) মামলা দায়ের করেছেন। আসামী আসাদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com