মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ২ কর্মচারীকে শুদ্ধাচার পুরষ্কার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ২ কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার ২০২২-২৩ অর্থ বছরের ২ জন কর্মচারীকে এ পুরস্কার প্রদান করা হয়। এতে ওই দপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান ২০২৩ এবং আইজিএ প্রশিক্ষক বিলকিস পারভিন ২০২২ এ নির্বাচিত হন। কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক কাজের মূল্যায়ন ও দক্ষতায় এ পুরস্কার প্রদান করে সরকারি বিভিন্ন দপ্তর। তারই অংশ হিসাবে কর্মকর্তা, কর্মচারীদের মূল্যায়ন ও কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। দেবহাটা উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান জানান, সরকারি কর্মকর্তা, কর্মচারীদের কাজের উদ্যম বাড়াতে এবং দুর্নীতি অনিয়ম কমাতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। আমি ও আমার দপ্তরের সকলে সর্বদা চেষ্টা করি নারী ও শিশু সংক্রান্ত সেবা প্রদানে শতভাগ হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রদান। আমার দপ্তরের কর্মচারীরা খুবই আন্তরিক হওয়ায় দপ্তরের কর্মকান্ড দুর্নীতিমুক্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com